ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিসিবি'র নতুন কমিটির প্রথম সভা আজ
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে সোমবার আমিনুল ইসলাম জানান, তিনি ক্রিকেটের উন্নয়নে নিজের সব সময় এবং পরিশ্রম উৎসর্গ করতে প্রস্তুত। চার মাস আগে দায়িত্ব নেওয়ার সময় তিনি টি-টোয়েন্টি ইনিংস খেলতে আগ্রহী ছিলেন, এবার তিনি বলছেন, টেস্ট ইনিংসের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই কাজ করবেন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল, একইভাবে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ। দুজনই একে অপরের নাম প্রস্তাবক। নতুন কমিটির প্রথম সভা আজ বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সভায় আলোচনা হবে ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন, ঘরোয়া ক্রিকেট সংস্কার এবং নতুন কোচিং কাঠামো নিয়ে। আমিনুল ইসলাম বলেন, “বিসিবির সভাপতি পদ সব সময় অনারারি ছিল। আইসিসিতে চাকরি ছেড়ে এসে আমি এখন শুধু বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রতি প্রেমে পড়ে এই দায়িত্ব নিয়েছি। স্বল্প মেয়াদের জন্য এসেছিলাম, কিন্তু যখন ছোট ছোট সাফল্য দেখলাম, সেই লোভকে এড়িয়ে রাখতে পারিনি। তাই দেশের ক্রিকেটকে আরও সেবা দেওয়ার লক্ষ্যেই এখন রয়ে গেছি।”
সদ্য সহসভাপতি নির্বাচিত ফারুক আহমেদ বলেন, “আমাদের সবার লক্ষ্য একই। ব্যক্তিগত বিষয়গুলো এড়িয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।”
নতুন কমিটি চার বছরের জন্য নির্বাচিত হয়েছে। তবে নির্বাচনে অনেক পরিচালক অংশ নেননি। আজকের সভায় ২৩টি বিভাগে ২৫ জন পরিচালকের দায়িত্ব ভাগ করা হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন