ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বক্স অফিসে 'কান্তারা চ্যাপ্টার ১' এর ঝড়, গড়ল রেকর্ড
বিনোদন ডেস্ক: কন্নড় সুপারস্টার রিশভ শেঠি পরিচালিত ও অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'কান্তারা চ্যাপ্টার ১' মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী সপ্তাহান্তেই ছবিটি দেশীয় বক্স অফিসে ২২৩.২৫ কোটি রুপির বিশাল সংগ্রহ অতিক্রম করেছে।
এই সাফল্যের আবহের মধ্যেই তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি সিনেমা হলে ঘটে যাওয়া এক ভক্তের কাণ্ড বিতর্কের জন্ম দিয়েছে। 'Kantara Chapter 1'-এর প্রদর্শনী চলাকালীন একজন অনুরাগী হঠাৎ করেই সিনেমার লোকনৃত্য 'ভূতা কোলা'-তে প্রদর্শিত ঐশ্বরিক চরিত্র 'দাইভা'-র বেশ ধারণ করে সিনেমা হলের ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তারক্ষীদের বারবার অনুরোধ সত্ত্বেও ওই ব্যক্তি নাটকীয় ভঙ্গিতে নাচানাচি করতে থাকেন, যা হলভর্তি দর্শককে চমকে দেয়।
এই ঘটনার ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই ভক্তের এমন আচরণকে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা হিসেবে দেখলেও, অধিকাংশ নেটিজেন 'দাইভা সেজে হলে ঢোকা' মেনে নিতে পারেননি।
নেট ব্যবহারকারীরা মন্তব্য করেছেন যে, 'দাইভা' কোনো সাধারণ চরিত্র নয়, এটি একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় আচার যা কেবল নির্দিষ্ট সম্প্রদায় এবং দীর্ঘকাল ধরে কঠোর অনুশাসন মেনে চলা লোকেরাই পরিবেশন করতে পারেন। এছাড়া, এই ধরনের আচার-অনুষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন, সিনেমা হলের ভেতরে এমন কাজ করা একেবারেই অনুচিত বলে সমালোচকরা মনে করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ