ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
বিসিবির নতুন সভাপতি বুলবুল, ফারুক-সাখাওয়াত সহসভাপতি
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হন। একইসঙ্গে, সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন।
এর আগে, বুলবুল সর্বশেষ মেয়াদে এনএসসি থেকে মনোনীত হয়ে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবারই প্রথম তিনি বিসিবি নির্বাচনে অংশ নিয়ে সভাপতি পদে নির্বাচিত হলেন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি কোটায় ২ জনসহ অন্য ৩টি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ কোটা) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব কোটা) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা) থেকে ১ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচন করা হলেও, বুলবুল ছাড়া আর কেউ সভাপতি পদে আগ্রহ না দেখানোয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত পরিচালকদের তালিকা:
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর (চট্টগ্রাম), আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলী খান (খুলনা), নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা), সাখাওয়াত হোসেন (বরিশাল), রাহাত শামস (সিলেট), মোখলেসুর রহমান (রাজশাহী), হাসানুজ্জামান (রংপুর)।
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব): ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান, নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার/সরকারি প্রতিষ্ঠান): খালেদ মাসুদ পাইলট।
এনএসসি কোটা: এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)