ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ডলারের দাম নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী আয় ও রপ্তানির ইতিবাচক প্রবাহে ডলারের বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় মুদ্রার দর কমার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরাসরি হস্তক্ষেপ করছে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার ক্রয় করছে।
সোমবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক ৮টি ব্যাংক থেকে মোট ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।
মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে ডলার কেনার এক্সচেঞ্জ রেট প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা থেকে ১২১ টাকা ৭৫ পয়সা ছিল। চলতি অর্থবছর (২০২৫-২৬) এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১.৯৮ বিলিয়ন ডলার ক্রয় করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সম্প্রতি ডলারের চাহিদা কমে আসায় দাম কিছুটা কমতে থাকে। যদি ডলারের দাম আরও কমে, তবে রপ্তানিকারক ও প্রবাসীরা অনুৎসাহিত হতে পারেন। তাই বাজারে হস্তক্ষেপের মাধ্যমে ডলারের দর একটি নির্দিষ্ট সীমার নিচে নামতে দেওয়া হচ্ছে না।
বিগত কয়েক মাসে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে বাজার থেকে ডলার ক্রয় ও বিক্রয় করে দর নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও পূর্বে বড় পরিমাণে ডলার বিক্রি করা হয়েছিল, চলতি অর্থবছর শুরু থেকে ধাপে ধাপে ক্রয় করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এমপিএ পদ্ধতিতে ডলার কেনা-বেচার ফলে বাজারে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ সম্ভব হচ্ছে, যা বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্যও ইতিবাচক। তবে তারা মনে করছেন, ডলার বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনতে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলার, যা আইএমএফের BPM-6 পদ্ধতি অনুযায়ী ২৬.৬২ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম তিন মাস (জুলাই-সেপ্টেম্বর) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭.৫৮ বিলিয়ন ডলার (৯২,৫৫০ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা হিসেবে), যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬% বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ