ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফেসবুকে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত এসেছে। দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলের বিষয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান। তিনি বলেন, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে নাবিলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, ৩০ জুন নাবিলকে সাময়িক বহিষ্কার করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনে অপরাধের সত্যতা পাওয়ায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার সুপারিশ করা হয়, যা সিন্ডিকেট সভায় অনুমোদন পায়।
উল্লেখ্য, গত ২৮ জুন নাবিলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী