ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দেড় মাসে পেঁয়াজের দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ ক্রেতা
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও কমছে না ঝাঁজ। উল্টো গত দুই-তিন দিনের ব্যবধানে কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়ে পেঁয়াজের দাম এখন ১৬০ টাকায় পৌঁছেছে। অভিযোগ উঠেছে, কৃষকদের স্বার্থ বিবেচনায় সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রাখায়, সেই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটছে অসাধু ব্যবসায়ীরা।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ খুচরা পর্যায়ে ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ মাত্র দেড় মাস আগেও এর দাম ছিল ৭০-৮০ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখনো ১ লাখ টনের বেশি পুরাতন পেঁয়াজ মজুদ আছে। তবুও লাফিয়ে বাড়ছে দাম।
খুচরা বিক্রেতারা জানান, হুট করে দাম বাড়ায় ক্রেতারা ক্ষুব্ধ এবং অনেকেই কেনাকাটা কমিয়ে দিয়েছেন। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীদের দাবি, মোকামে পেঁয়াজের সংকট থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে। তবে শ্যামবাজারের আমদানিকারক মোহাম্মদ আব্দুল মাজেদ জানান, ভারত থেকে আমদানির অনুমতি মিললে ৩০-৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা সম্ভব হতো। সেখানে বর্তমানে দাম মাত্র ১০ টাকা (বাংলাদেশি টাকায়)।
এদিকে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, কৃষকদের কথা ভেবেই আমদানির অনুমতি দেওয়া হয়নি। তিনি জানান, গ্রীষ্মকালীন ও মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে, তাই দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আমদানির অনুমতি আদায়ে সরকারকে চাপে ফেলতেই সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে একটি চক্র।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত