ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা ঘনিয়ে আসার মধ্যেই আজ রোববার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দশম কমিশন সভা শেষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সামগ্রিক রাজনৈতিক ও নির্বাচন–পূর্ব প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। তিনি আরও জানান, কমিশনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নির্ধারিত আছে ১০ ডিসেম্বর।
তফসিল প্রকাশ দ্বিতীয় সপ্তাহে হতে পারে বলে ইসির সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের কথা বিবেচনায় রয়েছে।
২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্ব গ্রহণ করে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। কমিশনার হিসেবে আছেন আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার আহমেদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে