ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত, ফেরার কোনো পরিকল্পনা নেই: মোহাম্মদ আমির
স্পোর্টস নিউজ :আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জনের মধ্যেই স্পষ্ট করলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। এক খোলামেলা ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, তার অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত, এবং তিনি কোনো পরিকল্পনা করছেন না।
আমির বলেন, “গত কয়েকদিন ধরে শুনছি আমি আবার ক্রিকেটে ফিরছি। আমি এ নিয়ে কোনো আলোচনা করিনি, এমন কোনো পরিকল্পনা নেই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত।”
তিনি আরও যোগ করেন, “আমার ভক্তরা চাই আমি ফিরে আসি, কিন্তু পাকিস্তান ক্রিকেটকেও এগিয়ে যেতে হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আমির। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার অবসর নেওয়ার পর, ২০২৪ সালের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মাঠে নামেন।
বাঁহাতি এই পেসার তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, “দলে এখন অনেক তরুণ খেলোয়াড় আছে। নিয়মিত খেলার সুযোগ পেলে দুই-তিন বছরের মধ্যে আমরা শক্তিশালী দল গড়ে তুলতে পারব। আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি, এবার আশা করি বিশ্বকাপে খেলব এবং জিতব।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল