ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওমরাহ পালনকারীদের যে সুখবর দিল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, দেশটিতে থাকা সকল ধরনের ভিসাধারী এবার ওমরাহ পালন করতে পারবেন। এতে ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট এবং কর্মসংস্থানসহ সব ধরনের ভিসা অন্তর্ভুক্ত।
রোববার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য মক্কা-মদিনা সফরকে আরও সহজলভ্য করা সৌদি সরকারের দীর্ঘদিনের লক্ষ্য।
মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে হজ-ওমরাহ খাতের সেবাগুলো আরও বিস্তৃত হবে এবং বেশি মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এটি ভিশন–২০৩০ এর লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি মন্ত্রণালয় ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’ চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। প্যাকেজ নির্বাচন, পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ—সবই এখন সহজভাবে সম্ভব।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতিবদ্ধ—পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা প্রদান করা এবং তাদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা