ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এশিয়ান কাপ বাছাই মিশনে ঢাকায় হামজা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে আজ (৬ অক্টোবর) সকালে দেশে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলার। ৯ অক্টোবর হোম ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবেন তিনি।
গতকাল রাতে ইংল্যান্ড থেকে রওনা হয়ে আজ সকাল ১১টার দিকে ঢাকায় নামেন হামজা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সময়ের মধ্যে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা হন তিনি। কয়েক ঘণ্টা বিশ্রামের পর বিকেলেই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
মার্চ উইন্ডোতে হামজা প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন। সে সময় সিলেট বিমানবন্দরে তাকে দেখতে মানুষের ঢল নামে, হবিগঞ্জে ছিল উৎসবমুখর পরিবেশ। জুন মাসের হোম ম্যাচগুলিতেও তার আগমনকে ঘিরে ছিল তীব্র উন্মাদনা। সেই সময় স্টেডিয়ামে বসে তার খেলা উপভোগ করেছেন তার বাবা-মাও।
এবার অবশ্য একাই বাংলাদেশে এসেছেন হামজা। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলে ১০ অক্টোবর দলীয়ভাবে হংকং রওনা হবেন, ১৪ অক্টোবর ম্যাচ শেষে সেখান থেকেই ফিরে যাবেন ইংল্যান্ডে।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন হামজা— ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ। ৪ জুন ভুটানের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে একটি গোলও করেন তিনি। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচটি হবে জাতীয় দলের জার্সিতে তার চতুর্থ ম্যাচ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি