ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ইতিহাস গড়লেন আরব আমিরাতের নারী সুন্দরী
বিনোদন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সরাসরি অংশ নিচ্ছেন দেশটির এক নারী। মরিয়ম মোহামেদ নামের এই ২৬ বছর বয়সী মডেল আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আসরে ইউএই-এর প্রতিনিধিত্ব করবেন। এই খবর আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল প্রকাশ করেছে।
মরিয়মকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আসরে বিশ্বের ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। মরিয়ম জানান, “এই খেতাব অর্জন আমার জীবনের জন্য এক অতুলনীয় সম্মান। এটি শুধু আমার নয়, বরং প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।”
তিনি আরও বলেন, “সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব সৃষ্টির একটি প্ল্যাটফর্ম।”
যদিও মরিয়ম প্রথম জন্মসূত্রে আমিরাতি নারী হিসেবে অংশ নিচ্ছেন, এর আগে সংযুক্ত আরব আমিরাতের হয়ে অংশ নিয়েছিলেন অ্যামিলিয়া ডোব্রেভা। তবে ডোব্রেভার জন্ম কসোভোতে এবং তিনি আমিরাতি নন। মরিয়ম দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের সূত্রে এই আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর