ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মূল্যায়ন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা নতুন করে সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে, যেখানে অংশগ্রহণের কোটা, পরীক্ষার বিষয় ও বৃত্তি প্রদানের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নির্বাহী কমিটির সদস্য সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত চিঠিতে এই নীতিমালার বিষয়টি জানানো হয়। অনুমোদিত মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক প্রতিষ্ঠানে অধ্যয়নরত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে ন্যূনতম ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী মেধা ও নির্ধারিত কোটার ভিত্তিতে বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
এছাড়া কোনো শিক্ষার্থী যদি অন্য স্কুল থেকে ছাড়পত্র নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হয়, তবে তার পূর্ববর্তী বিদ্যালয়ের মেধাক্রম বিবেচনায় তালিকাভুক্ত করতে হবে। অনিয়ম হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রার্থিতা বাতিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, পরীক্ষা মোট পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হবে— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়। বাংলা, ইংরেজি ও গণিতে পূর্ণমান ১০০ করে; বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৫০+৫০ মিলিয়ে ১০০ নম্বর ধরা হবে। মোট নম্বর ৪০০। সাধারণ শিক্ষার্থীদের জন্য সময় থাকবে ৩ ঘণ্টা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
বৃত্তি দুটি ধরণের—ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি। উভয় ক্ষেত্রেই ৫০ শতাংশ আসন ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। ট্যালেন্টপুল বৃত্তি উপজেলা/থানাভিত্তিক এবং জাতীয় পর্যায়ে মোট বৃত্তির অনুপাতে বণ্টন হবে। বিজোড় সংখ্যক বৃত্তির ক্ষেত্রে সর্বশেষ প্রার্থী নয়, বরং সর্বাধিক নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ বৃত্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত অষ্টম শ্রেণির পাঠ্যসূচি ও প্রশ্ন কাঠামোর ভিত্তিতে। শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মেধা ও কোটা অনুযায়ী বৃত্তি প্রদান করা হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট