ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্কুলভবন ধসে নি'হত ৪৫, আ'হত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন হঠাৎ ধসে পড়ায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী ও কর্মী। দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস) এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এই দুর্ঘটনা ঘটে। ভবন ধসের সময় ভবনের ভেতরে কয়েক শত শিক্ষার্থী ক্লাসে অংশ নিচ্ছিলেন। স্থানীয় সময় বিকেলে উদ্ধার অভিযান শুরু করে বাসারনাসের সদস্যরা।
সংস্থার অপারেশন পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, এখন পর্যন্ত ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। তবে এখনও ১৮ জন নিখোঁজ আছেন। তিনি আরও বলেন, “ভবনের প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ সরানো সম্ভব হয়েছে, কিন্তু সংলগ্ন আরেকটি ভবনও ধসে পড়ায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে।”
অন্যদিকে ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) জানিয়েছে, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর ১৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ভার বহন করতে না পারায় ভবনটি ধসে পড়ে। স্থানীয় প্রশাসন ও সেনা সদস্যরা উদ্ধারকাজে সহায়তা করছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত