ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হোয়াইটওয়াশের জন্য টাইগারদের সামনে সহজ সমীকরণ
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই ২-০ তে জিতে নিয়েছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ১৪৩ রানে আটকে দিয়েছে টাইগাররা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৪ রান।
শারজাহতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন দারউইস রাসুলি, যেখানে মুজিবউর রহমান অপরাজিত ২৩ রান করে দলকে একটি লড়াকু পুঁজি এনে দেন।
বাংলাদেশের বোলাররা শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ইনিংসের তৃতীয় ওভারেই ইব্রাহিম জাদরানকে (৭) ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ করেন ১২ রান। সেদিকুল্লাহ অটল ২৩ বলে ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মোহাম্মদ সাইফউদ্দিন তাকে ফিরিয়ে দেন।
এরপর ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবির মতো ব্যাটসম্যানরা দ্রুত ফিরে গেলে আফগানিস্তান ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে। অধিনায়ক রশিদ খান দ্রুত ১২ রান করে আউট হন। শেষদিকে রাসুলি এবং মুজিবের দৃঢ়তায় আফগানরা দেড়শোর কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়।
এখন সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে বাংলাদেশের সামনে ১৪৪ রানের লক্ষ্য।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর