ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, লক্ষ্য হোয়াইটওয়াশ
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শারজায় আজ সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক জাকের আলী অনিক। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ইতোমধ্যেই ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন লক্ষ্য রশিদ খানের দলকে হোয়াইটওয়াশ করে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।
নতুন উইকেটে ম্যাচ হওয়ায় শুরুতেই বোলিংয়ের সুবিধা কাজে লাগাতে চান জাকের। প্রথম দুই ম্যাচেও একই কৌশল সফলতা এনে দিয়েছে তার দলকে। টস জয়ের পর তিনি বলেন, “আমরা প্রথমে বোলিংই করতে চেয়েছি। উইকেটটা একদম নতুন, তাই শুরুতেই সুবিধা নিতে চাই। আগের দুই ম্যাচেও এই পরিকল্পনা ভালো কাজ করেছে। ফিল্ডিংয়েও আমরা দারুণ উন্নতি করেছি এবং মানসিকভাবে প্রস্তুত আছি।”
বাংলাদেশ একাদশে একটিমাত্র পরিবর্তন এসেছে। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় দলে ফিরেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
অন্যদিকে, আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান টস হেরে ব্যাটিংয়ে নামার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, “উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো, তবে পরে কিছুটা কঠিন হয়ে যায়। তাই আমরা আসলে ব্যাট করতে চেয়েছিলাম। প্রথম ১০ ওভার আমাদের দুর্বল দিক—এটা শুধু এই সিরিজ নয়, এশিয়া কাপ ও ট্রাই-সিরিজেও ছিল। এই জায়গায় উন্নতি করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।”
রশিদ আরও জানান, এখন দলের ব্যাকআপ শক্তিশালী, যা বিশ্বকাপের আগে বড় সুবিধা এনে দিচ্ছে। আফগান একাদশে একটি পরিবর্তন এসেছে—নুর আহমাদের জায়গায় খেলছেন বশির আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), ওয়াফিউল্লাহ তারাখিল, বশির আহমেদ, মুজিব-উর রহমান, আবদুল্লাহ আহমদজাই।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, নুরুল হাসান, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান