ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে
নিজস্ব প্রতিবেদক: ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সহকারী ব্যবস্থাপক ও ব্যবস্থাপক (অ্যাসোসিয়েট ম্যানেজার থেকে ম্যানেজার) পদে নতুন জনবল নিয়োগ দিচ্ছে। এই পদের জন্য তিন থেকে আট বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আগ্রহী প্রার্থীরা ১৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ: সহকারী ব্যবস্থাপক / ব্যবস্থাপক
বিভাগ: ঋণ কার্যক্রম, ক্রেডিট প্রশাসন ও ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা
দায়িত্ব ও কর্তব্য: নিয়োগপ্রাপ্ত ব্যক্তি করপোরেট এবং এসএমই ঋণের ড্র-ডাউন, সুদহার, মেয়াদ, কিস্তি ও নিয়মনীতি পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি পরিশোধিত ঋণ, পুনঃতফসিল, প্রিপেমেন্ট, এক্সটেনশন এবং অন্যান্য ঋণসংক্রান্ত কার্যক্রম তদারকি করা হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যাংকিং খাতে স্থায়ীভাবে একই ধরনের পদে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
কর্মস্থল: ঢাকা
বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাংকের নিয়ম অনুসারে প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ব্যাংকের ওয়েবসাইটwww.ebl.com.bd/career থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৫।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত