ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফের ভারত-পাকিস্তান লড়াই, উত্তেজনা চরমে
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের রোমাঞ্চ এখনো থামেনি, আবারও ক্রিকেটপ্রেমীদের নজর ভারত-পাকিস্তান লড়াইয়ে। তবে এবার মঞ্চ বদলে যাচ্ছে—পুরুষদের বদলে মুখোমুখি হবে দুই দেশের নারী দল। রোববার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। দুই প্রতিবেশী দেশের এই দ্বৈরথ ঘিরে ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর জানালেন, এই ম্যাচকে তারা অন্য কোনো ম্যাচের মতোই দেখছেন। তার ভাষায়, “আমরা ছোটবেলা থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখে বড় হয়েছি। সবসময় এমন ম্যাচে অংশ নিতে চেয়েছি। তবে এখন মনোযোগ কেবল ক্রিকেটেই—অন্য কিছু নয়।”
এশিয়া কাপের তিন ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় খেলোয়াড়রা। এবার মেয়েদের ম্যাচে হ্যান্ডশেক হবে কি না, তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।
ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ম্যাচের আবহ নিয়ে বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই আলাদা রকম উত্তেজনার। স্টেডিয়াম থাকে কানায় কানায় পূর্ণ, দর্শকের প্রত্যাশা থাকে তুঙ্গে। এই পরিবেশ খেলোয়াড়দের সেরাটা দিতে প্রেরণা জোগায়।”
অন্যদিকে ভারতের বোলিং কোচ আবিষ্কার সালভি জানিয়েছেন, পুরো দলকেই আবেগ নয়, বরং কৌশল ও পারফরম্যান্সে মনোযোগ দিতে বলা হয়েছে। “আমরা চাই মেয়েরা নিজেদের সেরাটা দিক। এটা বিশ্বকাপের মাত্র একটি ম্যাচ, আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি,” বলেন তিনি।
পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা অবশ্য ম্যাচটিকে বন্ধুত্বপূর্ণ আবহেই দেখতে চান। তার ভাষায়, “আমরা সব দলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। ভারত-পাকিস্তান ম্যাচেও ক্রিকেটীয় বন্ধুত্ব অটুট রাখতে চাই।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল