ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আটক সাংবাদিকের মুখে ফ্লোটিলা অভিযানে ইসরায়েলের নৃশংসতা
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৫০০ অধিকারকর্মী, যার মধ্যে চিকিৎসক, সাংবাদিক, পরিবেশবাদী ও বিভিন্ন পেশার মানুষ ছিলেন, ৪৫টি জাহাজে গাজা উপত্যকায় ইসরায়েলের আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর আগে, গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় তাদের ইসরায়েলের নৌবাহিনী আটক করে। আটককালে তাদের ওপর ভয়ঙ্কর বর্বরতা চালানো হয়।
এই অধিকারকর্মীদের মধ্যে ১৩৭ জনকে আজ শনিবার (৪ অক্টোবর) তুরস্কে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছিলেন ইতালিয়ান সাংবাদিক লরেঞ্জো অগোস্টিনো।
তিনি জানিয়েছেন, ইসরায়েল তাদের সঙ্গে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ মতো আচরণ করেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত নানাভাবে নির্যাতন চালানো হয়েছে।
লরেঞ্জো অগোস্টিনো বার্তাসংস্থা আনাদোলুকে বলেন, ইসরায়েল আমাদের সঙ্গে টেররিস্টের মতো আচরণ করেছে। গত দুইদিন কোনো পানীয় জল দেওয়া হয়নি। আমাদের চোখ বেঁধে হ্যান্ডকাফ পরানো হয়েছে, যথেষ্ট কাপড় দেয়নি এবং প্রচণ্ড ঠান্ডা ভ্যানের ভেতর আমাদের রাখা হয়। আমার মনে হচ্ছিল আমি কোনো বর্বর স্থানে আটকা আছি। আশা করছিলাম এই বর্বরতা দ্রুত শেষ হবে।
এছাড়া, তাদের আসোদ বন্দরে নিয়ে যাওয়ার পর ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন-গিভি সেখানে উপস্থিত ছিলেন। লরেঞ্জো অগোস্টিনো জানিয়েছেন, আমরা যখন আসোদ বন্দরে পৌঁছাই, তখন বেন-গিভি বন্দরের বাইরে ছিলেন। তিনি নিশ্চিত করছিলেন যে আমাদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ করা হচ্ছে, কারণ তার ধারণা আমরা সন্ত্রাসী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত