ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড মালিকানা নির্ধারণ তালিকাভুক্ত কোম্পানির
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিংয়ের ঘোষিত ডিভিডেন্ড মালিকানা বা বিতরণের জন্য বিনিয়োগাকারী নির্ধারণ হবে আগামীকাল ০৫ অক্টোবর রোববার। এজন্য এদিন রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। নিয়ম অনুযায়ী এর আগে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর স্পট মার্কেটে কোম্পানিটি শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৬ টাকা ৪ পয়সা।
আলোচ্য অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ বা ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পযসা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ১০ টাকা ৪২ পয়সা।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৯৯ পয়সা। আগের অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ৮৩ টাকা ৬২ পয়সা।
১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবসন খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা ও ৯৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬৮৭ কোটি ২২ লাখ টাকা। আর কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ১৫৩টি। যার মধ্যে ৫০.৩৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬.৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং ২২.৮৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহের শেষ দিনে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ২.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা ৭০ পয়সায়। আর দিনশেষে কোম্পানিটির ৬ কোটি ১৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া