ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘বিএনপির ক্ষমতায় এলে বেকার ভাতা-ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে পল্লি রেশনিংয়ের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে গণসংযোগকালে তিনি বলেন, সরকার গঠনের প্রথম ১৮ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য এক বছরের বেকার ভাতা চালু করা হবে। কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সব উপজেলায় সুষমভাবে কলকারখানা স্থাপন করে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো হবে।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু হবে। এর মাধ্যমে কৃষকরা উৎপাদন খরচে সহায়তা, ন্যায্যমূল্যে সরাসরি ধান বিক্রি এবং ঝুঁকিভিত্তিক শস্য, পশু, মৎস্য ও পোলট্রি বিমার সুযোগ পাবেন। একই সঙ্গে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। গ্রামীণ হাটবাজার আধুনিকায়ন এবং গরিব ও দুর্যোগকবলিত কৃষকদের ঋণের সুদ মওকুফ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমান কৃষি ও কৃষকের কল্যাণে বৈপ্লবিক পরিবর্তন আনবেন।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষের আগামী সরকার জনগণের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করবে। অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় রাষ্ট্র পরিচালনায় বিএনপির দক্ষতা, সক্ষমতা এবং ভবিষ্যতমুখী কর্মসূচি রয়েছে বলেও দাবি করেন তিনি।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও মোনায়েম হোসেন খান খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি অনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা