ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্লোটিলা থেকে গ্রেফতার জামায়াতে ইসলামীর সাবেক সিনেটর
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এবার ইসরায়েলি বাহিনীর কঠোর বাধার মুখে পড়েছে। বুধবার আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পর ইসরায়েলি নৌবাহিনী বহর ঘিরে ফেলে এবং এক পর্যায়ে জোরপূর্বক থামিয়ে দেয়। এতে আটক হন পাকিস্তানের জামায়াতে ইসলামী (জেআই)-এর সাবেক সিনেটর মোশতাক আহমদ খানসহ বহু মানবাধিকারকর্মী। তিনি পাকিস্তানি প্রতিনিধি দলের প্রধান হিসেবেই বহরে যোগ দিয়েছিলেন।
ঘটনাটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পাক-ফিলিস্তিন ফোরাম। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়—“সিনেটর মোশতাক আহমদ খানকে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে। বহরে থাকা পর্যবেক্ষক নৌকাটি কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সেই নৌকাতেই ছিলেন সাইয়্যেদ উজায়ের নিজামী, যিনি আমাদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।”
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেআই প্রধান হাফিজ নাঈমুর রহমান বলেন, “গাজার উদ্দেশ্যে যাত্রা করা সব কর্মীর সাহসিকতা আমাদের গর্বিত করেছে। আমরা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আগামীকাল দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করব।” তিনি জাতীয় নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেন।
সাবেক পিটিআই সিনেটর ফয়সাল জাভেদ খান এক্স-এ লিখেছেন—“আসুন, আমরা সবাই ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানাই। শান্তিপ্রিয় মানবতাবাদীদের বিরুদ্ধে এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
মানবাধিকারকর্মী ও আইনজীবী জিবরান নাসির তার প্রতিক্রিয়ায় বলেন—“ফ্লোটিলায় থাকা মানুষগুলোর কাছে ছিল কেবল সাহস, আর তাদের নৌকায় ছিল ত্রাণসামগ্রী। অথচ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের ওপর আক্রমণ চালিয়েছে।” তিনি আরও যোগ করেন, “আজ তাদের একমাত্র ভরসা সারা বিশ্বের সাধারণ মানুষ।”
বুধবারের অভিযানে ইসরায়েল ৪০টিরও বেশি বেসামরিক নৌযান আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের প্রতীকী মুখ গ্রেটা থুনবার্গ, আরও বহু ইউরোপীয় প্রতিনিধি ও আন্তর্জাতিক মানবাধিকারকর্মী। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল