ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারের উল্টো দৌড়
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী কোম্পানি অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স স্পিনিং তাদের বোর্ড সভার মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণার তারিখ ঘোষণা করেছে। তবে এই খবরে চাঙ্গা বাজারেও উভয় কোম্পানির শেয়ারদর কমেছে।
সোমবার অ্যাপেক্স ফুডের ডিভিডেন্ড ঘোষণার খবর প্রকাশিত হওয়ার পর তার শেয়ার দাম কমতে শুরু করে। সোমবার শেয়ারটির দাম কমেছে ২ টাকা বা ০.৭৮ শতাংশ এবং মঙ্গলবার আরও ১০ টাকা ৪০ পয়সা বা ৪.০৯ শতাংশ কমেছে। রবিবার দিনশেষে যেখানে শেয়ারটির দাম ছিল ২৫৬ টাকা, মঙ্গলবার দাম কমে ২৪৩ টাকা ৬০ পয়সায় নেমেছে।
অন্যদিকে, অ্যাপেক্স স্পিনিংয়েরও ডিভিডেন্ড ঘোষণার খবর সোমবার জানিয়েছে। কোম্পানিটির শেয়ার দাম সোমবার ৬ টাকা ৭০ পয়সা বা ৩.৮১ শতাংশ এবং মঙ্গলবার ৩ টাকা ১০ পয়সা বা ১.৮৩ শতাংশ কমেছে। রবিবার শেয়ারটির দাম ছিল ১৭৫ টাকা ৮০ পয়সা, যা মঙ্গলবার কমে দাঁড়িয়েছে ১৬৬ টাকায়।
উল্লেখযোগ্য, অ্যাপেক্স ফুড ২০২৪ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অ্যাপেক্স স্পিনিংও ২০২৪ সালে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অর্থাৎ, উভয় কোম্পানিই শেয়ারহোল্ডারদের নিয়মিত এমন হারে ডিভিডেন্ড দিচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, যদিও ডিভিডেন্ড ঘোষণার খবরে শেয়ার দুটির দাম কিছুটা কমেছে, এটি বাজারের স্বাভাবিক ওঠানামা। তাদের ধারণা কোম্পানি দুটি এবছরও আগের বছরের সমপরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করবে। তবে কোম্পানি দুটির শেয়ার দাম সাম্প্রতিককালে কিছুটা বেড়েছে, তাই যারা লাভে রয়েছেন, তারা শেয়া দুটি থেকে সাময়িক মুনাফা তুলছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)