ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আবারও গাজায় ত্রাণবাহী নৌযান পাঠাচ্ছে এফএফসি
আন্তর্জাতিক ডেস্ক: নতুনভাবে আবারও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)। নানা প্রতিবন্ধকতা ও ইসরায়েলি বাধা সত্ত্বেও তারা এবারও একটি নতুন ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে যাত্রা শুরু করেছে গাজার উদ্দেশে। এরপর ৩০ সেপ্টেম্বর আরও ৯টি জাহাজ যাত্রায় যোগ দেয়। এসব জাহাজ শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহরে পরিণত হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, নতুন এই ত্রাণ বহরে মোট ১১টি নৌযান রয়েছে, যাতে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও নাবিক অংশ নিয়েছেন। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে চারটি সংগঠনের সম্মিলিত জোট ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা। উল্লেখ্য, ২০০৮ সালে গঠিত হওয়া এই জোট গত ১৭ বছরে একাধিকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে।
এর আগে, চলতি বছরের আগস্টে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি মিশনের আওতায় খাদ্য ও ওষুধবাহী ৪৩টি নৌযান গাজার উদ্দেশে পাঠানোর ঘোষণা দিয়েছিল এফএফসি। ওই মিশনে অংশ নেয় ৪৪টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধির একটি আন্তর্জাতিক দল যাদের মধ্যে কেউ পার্লামেন্ট সদস্য, কেউ আইনজীবী, কেউ পরিবেশ আন্দোলনকর্মী, আবার কেউ স্বেচ্ছাসেবী। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বহর গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করলেও, গাজার জলসীমায় পৌঁছার আগেই ইসরায়েলি নৌবাহিনী একটি ব্যতীত বাকি সব নৌযান আটক করে। আটক করা হয় নৌযান, আরোহী ও ক্রুদেরও, যাদের পরবর্তীতে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সেই সমালোচনা আমলে নেয়নি। এর মধ্যেই নতুন করে আবারও গাজায় ত্রাণ পাঠানোর ঘোষণা দিল এফএফসি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন