ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অনন্ত জলিলের জনপ্রিয় সেই গানে কণ্ঠ দিয়েছিলেন জুবিন
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ সম্প্রতি মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গুণী শিল্পী একাধিক ভাষায় গান গাইতে পারতেন এবং বাংলা সিনেমা 'নিঃস্বার্থ ভালোবাসা'র তুমুল জনপ্রিয় গান 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট'-এর গায়কও ছিলেন তিনি। এই গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন অভিনেতা অনন্ত জলিল।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'নিঃস্বার্থ ভালোবাসা' সিনেমাটি মুনসুন ফিল্মস-এর ব্যানারে প্রযোজনা ও পরিচালনা করেন অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্ত জলিল জুবিন গার্গকে হারানোর বেদনা প্রকাশ করে আবেগঘন মন্তব্য করেন। তিনি অকপটে স্বীকার করেন যে, এই গানটি তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে।
অনন্ত জলিল বলেন, 'দেশের ভার্সিটিগুলোতে 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট' গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে এটি গেয়ে থাকে এবং এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান এক উন্মাদনার নাম।'
জুবিন গার্গকে হারানোর বেদনা প্রকাশ করতে গিয়ে অনন্ত জলিল আরও বলেন, "সবাই জানে অনন্ত জলিলের গান 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট', এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন, আমি ব্যথিত। আমি ঠিক ভুলতে পারছি না।"
এ অভিনেতা আরও জানান যে, তিনি যেখানেই গেছেন, যে দেশেই গেছেন; সেখানকার ছেলেমেয়েদের মুখে মুখে 'ঢাকার পোলা' গান শুনেছেন কিংবা তারা তাকে এই গানসহ নাচ করতে বলেছেন। অনন্ত জলিল দৃঢ়ভাবে জানান, জুবিন গার্গের গাওয়া এই গানই তাকে ফেমাস করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি