ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইএল টি-টোয়েন্টি: আসর শুরুর আগেই ধাক্কা খেলেন মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগ শুরুর আগেই ধাক্কা খেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসে যোগ দিলেও, আসর শুরুর আগেই তাকে ছেড়ে দিয়েছে দলটি। মুস্তাফিজের বদলি হিসেবে পাকিস্তান ক্রিকেট তারকা হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।
ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, একই সময়ে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) থাকায় মুস্তাফিজ এই টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাননি। ফলে, দুবাই ক্যাপিটালস তার বদলি খেলোয়াড় নিতে বাধ্য হয়েছে।
মুস্তাফিজ না থাকলেও, এই টুর্নামেন্টে বাংলাদেশের আরও দুই তারকা ক্রিকেটারকে দেখা যাবে। অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ ইতোমধ্যেই আইএল টি-টোয়েন্টি লিগের জন্য দল পেয়েছেন। নিলামে প্রথম ডাকে অবিক্রিত থাকলেও, দ্বিতীয় ডাকে ৪০ হাজার ডলারে এমআই এমিরেটস দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। অন্যদিকে, পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)