ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নেতানিয়াহুর হঠাৎ অবস্থান পরিবর্তন, গাজা যুদ্ধের নতুন ধাঁধা
আন্তর্জাতিক ডেস্ক :গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন, যা মেনে নিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে জাতীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘণ্টাখানেকের মধ্যে নেতানিয়াহু বার্তা পাল্টান এবং বলেন, তিনি কখনও ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করবেন না এবং গাজার অধিকাংশ এলাকায় ইসরাইলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে। ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও নেতানিয়াহু এর নিন্দা করে আসছিলেন।
প্রস্তাবের সমর্থন জানিয়েছেন জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশগুলো। ট্রাম্প শর্ত হিসেবে উল্লেখ করেছেন, হামাস এই প্রস্তাবে রাজি কি না তা ‘তিন থেকে চার দিন’ সময়ের মধ্যে জানাতে হবে। যদি উত্তর না আসে, তাহলে যুদ্ধ অব্যাহত থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, প্রস্তাবিত চুক্তিটি অনেকাংশে জো বাইডেনের এক বছরেরও বেশি সময় আগে করা পরিকল্পনার মতো। এর পর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা ব্যাপক হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে। একই সময়ে গাজায় ইসরাইলি জিম্মিরাও মাসের পর মাস বন্দিদশা ও যন্ত্রণা সহ্য করেছেন।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের উদ্যোগ ব্যর্থ হওয়ার পেছনে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থিদের চাপের প্রভাব রয়েছে। তবুও ট্রাম্পের পরিকল্পনা যুদ্ধ বন্ধের জন্য ইসরাইলের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে এবং এতে নেতানিয়াহু সরকারও বিপাকে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত