ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজামুখী ফ্লোটিলার আটকদের ইউরোপে পাঠাবে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় সাহায্য পাঠানোর উদ্দেশ্যে যাত্রা করা বৈশ্বিক ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক মানবাধিকারকর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।
বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
গত মাসে স্পেন থেকে রওনা হওয়া প্রায় ৪৫টি জাহাজের এই বহরে ছিলেন বিভিন্ন দেশের ফিলিস্তিনপন্থী রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মীরা। এর মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ অন্যতম। ফ্লোটিলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আরোপিত অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। ইতোমধ্যে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী নৌবহরের জাহাজ আটক শুরু করে। সেনাবাহিনী সতর্ক করে জানায়, অবরোধের আওতায় থাকা জলসীমায় এসব জাহাজ ঢুকতে পারবে না। রয়টার্সের তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৩৯টি জাহাজ আটক করা হয়েছে, যার মধ্যে থুনবার্গের জাহাজও রয়েছে।
ফ্লোটিলার ট্র্যাকিং সিস্টেমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৩০টিরও বেশি জাহাজ আটক হয়েছে অথবা আটক করার চেষ্টা চলছে।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, আটক যাত্রীদের নিরাপদে ইসরায়েলে আনা হয়েছে এবং তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পোস্টে গ্রেটা থুনবার্গসহ আটককৃতদের ছবি প্রকাশ করা হয়েছে।
ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, এখনও যেসব জাহাজ আটক হয়নি, সেগুলো যাত্রা অব্যাহত রাখবে। তিনি বলেন, “আমরা দৃঢ়সংকল্পবদ্ধ এবং অনুপ্রাণিত, যেকোনো মূল্যে অবরোধ ভাঙতে এগিয়ে যাচ্ছি।”
এদিকে, আয়োজকরা ইসরায়েলের এ পদক্ষেপকে ‘‘অবৈধ’’ আখ্যা দিয়ে বলেছেন, আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় নৌবাহিনী জাহাজ আটক করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব