ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন সোনম কাপুর
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। তারকা দম্পতি সোনম কাপুর এবং আনন্দ আহুজা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন বলে খবর পাওয়া গেছে। এই খবরে এখন আনন্দের জোয়ার বইছে পুরো কাপুর এবং আহুজা পরিবারে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী নাকি ইতোমধ্যে তার গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক (ফার্স্ট ট্রাইমিস্টার) শেষ করে ফেলেছেন। খবরটি প্রকাশ্যে আসতেই বলিউড পাড়ায় উত্তেজনা তুঙ্গে। খুব শিগগিরই এই খুশির খবর তারা আনুষ্ঠানিকভাবে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন বলে আশা করা হচ্ছে।
২০১৮ সালের মে মাসে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল কাপুর-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। এখন তাদের ছোট্ট বায়ুই হতে চলেছে 'দাদা'।
দুই বছর বয়সী বায়ুর জীবনে নতুন অতিথির আগমন নিঃসন্দেহে বাড়তি উচ্ছ্বাস নিয়ে এসেছে পরিবারে। যদিও সোনম বা আনন্দ কেউই আনুষ্ঠানিকভাবে তাদের দ্বিতীয় সন্তানের আগমনবার্তা ঘোষণা করেননি, তবে বলিউডের অন্দরমহল থেকে আসা এই গুঞ্জন এখন টক অব দ্য টাউন।
‘জোয়া ফ্যাক্টর’ ছবির পর অভিনয় জগৎ থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম, মাতৃত্ব উপভোগ করতে তিনি বিরতি নেন। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এরপর থেকে বায়ুকে নিয়েই ব্যস্ততা। এর মাঝেই শোনা গেল এই সুখবর।
বর্তমানে মডেলিং ও ব্র্যান্ডিংয়ের কাজ করলেও তার হাতে রয়েছে নতুন ছবি ‘ব্যাটল ফর বিট্টোরা’-এর কাজ। দ্বিতীয়বার মা হওয়ার সঙ্গে সঙ্গে পেশাগত দায়িত্বও বেড়ে গেল এই অভিনেত্রীর। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আহুজা দম্পতি তাদের ভক্ত-অনুরাগীদের সঙ্গে এই বিশেষ আনন্দের খবর ভাগ করে নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত