ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আইএল টি-টোয়েন্টির নিলামে সাকিব-তাসকিনের ভাগ্যজয়
স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি (ILT20) লিগে নিলাম থেকে দল পেলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। এর আগে মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন।
আজ (১ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা) দলে নিয়েছে এমআই এমিরেটস। প্রথম ডাকে অবিক্রিত থাকলেও দ্বিতীয় ডাকে তাকে দলে ভেড়ানো হয়।
অন্যদিকে, বাংলাদেশের দ্রুতগতির পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা) দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
প্রতিটি দল নিলাম থেকে সর্বোচ্চ ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে। নিলামে প্রত্যেকটি দল সবমিলিয়ে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে।
উল্লেখ্য, গত বছর আইপিএলের শেষদিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল