ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাবেক মন্ত্রীর হাতকড়া পরা ছবি ভুয়া: স্বরাষ্ট্র সচিব
নিজস্ব প্রতিবেদক: সদ্যপ্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাসপাতালের বেডে হাতকড়া পরা অবস্থায় শুয়ে থাকা ভাইরাল হওয়া ছবি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।
বুধবার (১ অক্টোবর) যশোরের কেশবপুরে ত্রিপল্লী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মন্ত্রীর মৃত্যুর পর নানা অপপ্রচার চালানো হচ্ছে। হাসপাতালের চিকিৎসার সময় সাবেক মন্ত্রীর স্বজন ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন, ফলে যে কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে আসল সত্য সামনে আসবে।
অন্যদিকে, খাগড়াছড়ির গুইমারায় আদিবাসী ছাত্রী ধর্ষণের অভিযোগে সংঘর্ষ ও উত্তেজনার বিষয়ে সচিব বলেন, চিকিৎসকরা ধর্ষণের কোনো আলামত পাননি এবং ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, যার মাধ্যমে সঠিক তথ্য উন্মোচিত হবে।
স্বরাষ্ট্র সচিব আরও জানান, হিন্দু সম্প্রদায় জাঁকজমকপূর্ণ ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করছে এবং এ উপলক্ষে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু ও নির্বিঘ্নে উৎসব পালনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে।
পরিদর্শনে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?