ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গাজা থেকে ফ্লোটিলার জাহাজগুলো কতটা দূরে, দেখুন সরাসরি
সরকার ফারাবী
রিপোর্টার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে আসছে ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা, যা সর্বশেষ তথ্য অনুযায়ী গাজার প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ত্রাণবাহী জাহাজ বহরে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী অংশগ্রহণ করছেন।
জাহাজগুলোতে ত্রাণ সামগ্রী নিয়ে গাজার মানুষদের পাশে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম Ynet জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকার কর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা রয়েছে তাদের।
এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, জাহাজ জব্দের সময় সম্ভাব্য হতাহতের ঘটনা ঘটতে পারে। এজন্য আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইয়েনেত জানায়, গাজার কাছাকাছি পৌঁছালে ইসরায়েলের সায়েতেত ১৩ এলিট ইউনিট জাহাজগুলো নিয়ন্ত্রণ নেবে। জব্দের সময় পুরো নৌবাহিনীকে তাতে যুক্ত করা হবে। অধিকার কর্মীদের ইসরায়েলি নৌবাহিনীর জাহাজে তুলে তাদের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের কেতজিয়োত কারাগারে নেওয়া হবে। যারা ইসরায়েলিদের নির্দেশনা মানবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। নির্দেশনা না মানলে তাদের কারাগারেই আটকে রাখা হবে।
রিপোর্টে বলা হয়েছে, জব্দ করা জাহাজগুলোর মধ্যে কিছু আসোদ বন্দরে আনা হবে, বাকি জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হতে পারে। এ পরিস্থিতিতে বহরে থাকা অধিকারকর্মীরা যে কোনো মুহূর্তে ইসরায়েলি নৌবাহিনীর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন।
সরাসরি দেখুন জাহাজগুলো:
জাহাজগুলো গাজা থেকে ঠিক কতটা দূরে আছে সেটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
ভিডিও দেখতে এখানেক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে