ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘আইকনিক ভিলেন’ শাহজাদ ভোলা আর নেই
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ে অবশেষে পাকিস্তানি সিনেমার খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা মারা গেছেন।
মঙ্গলবার রাতের দিকে পাকিস্তানের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহজাদ ভোলার প্রয়াণে পাকিস্তানের বিনোদন অঙ্গন এবং ভক্ত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় খলনায়ক চরিত্রে অসাধারণ অভিনয় করে তিনি অর্জন করেছিলেন তুমুল জনপ্রিয়তা। ফলে তাকে ললিউডের ‘আইকনিক ভিলেন’ হিসেবে সম্মানিত করা হতো।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, শাহজাদ ভোলা কয়েক বছর ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিশেষ করে ডায়াবেটিসজনিত সমস্যা তার স্বাস্থ্যহানি ত্বরান্বিত করেছিল। প্রায় দুই মাস আগে ডায়াবেটিসের জটিলতার কারণে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল। এরপর থেকে তার স্বাস্থ্যের অবনতি ক্রমশ বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত তীব্র ফুসফুসের সংক্রমণ এবং কিডনি ফেইলিউর মিলিতভাবে তার জীবন প্রাপ্তিকে থামিয়ে দেয়।
শাহজাদ ভোলা অসংখ্য পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে খলনায়ক চরিত্রে সাবলীল ও নান্দনিক অভিনয় তাকে দর্শকদের কাছে ভিন্ন মাত্রায় জনপ্রিয় করে তুলেছিল।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান