ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মনোনয়ন প্রত্যাহার করে যা বললেন তামিম
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে বড় ধরনের চমক দেখা দিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তামিম ইকবালসহ ১৪ জন প্রভাবশালী প্রার্থী হঠাৎ করেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার দুপুর পর্যন্ত ছিল প্রার্থিতা বাতিলের শেষ সময়, আর সেখানেই নির্বাচনের অন্যতম আকর্ষণ তামিম সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমকে তামিম বলেন, “আপনারা বলেন ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে হবে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করেন। এটা কোনো ইলেকশান ছিল না। বিসিবির এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেটে কালো দাগ হয়ে থাকবে।”
তামিম আরও যোগ করেন, তিনি শুরু থেকেই নির্বাচনী প্রক্রিয়ায় অসঙ্গতি দেখেছেন এবং সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যখন যা ইচ্ছে তাই করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না, বরং নোংরামি। এ প্রক্রিয়ায় থাকার কোনো মানে হয় না।”
আজ মনোনয়ন প্রত্যাহারকারীদের তালিকায় আরও আছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবুর মতো প্রভাবশালী প্রার্থীরাও। তাদের ভোটব্যাংক শক্তিশালী হওয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)