ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আ. লীগ নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়েছিল: সংস্কৃতি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে গত বছরের জুলাই মাসে সংঘটিত ঘটনাকে "গণহত্যা" হিসেবে অভিহিত করেছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকার নিরস্ত্র জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং এটি জাতির জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।
ফারুকী তার পোস্টে বলেন, "চব্বিশের ঘটনা গোটা জাতিকে মনে করিয়ে দিয়েছে কীভাবে একটি সরকার নিরস্ত্র জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল।" তিনি আরও লেখেন, "একাত্তরের পর মানবতাবিরোধী অপরাধীদের বিচার হয়েছিল। অথচ বাহাত্তর সালে বসে কেউ যদি হিটলার পতনের পর তার জন্মদিন পালন করত, সেটি যেমন ভয়ঙ্কর মনে হতো তেমনি আজ আওয়ামী লীগের রাজনীতি দাঁড়িয়েছে ঠিক সেই জায়গায়। জুলাই গণহত্যার পর খুনি হাসিনা আর তার ভ্রান্তবাদী গ্যাংয়ের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় কেন দলটি রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে অপরাধী সংগঠনে পরিণত হয়েছে।"
নির্মাতা ফারুকী অভিযোগ করেন যে, আওয়ামী লীগ অনুমতি ছাড়া রোডশো করেছে, জনগণকে বিপদে ফেলেছে এবং গণহত্যার দায় এড়াতে চেষ্টা করছে। তিনি একাত্তরের যুদ্ধের সঙ্গে ২০২৪ সালের ঘটনার তুলনা টেনে বলেন, "একাত্তরে ছিল ঘোষিত যুদ্ধ, ছিল স্বাধীনতার লড়াই। কিন্তু ২০২৪-এ নিজ দেশের নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। যুদ্ধ পরিস্থিতি ছাড়াই মাত্র এক মাসে এত মানুষ হত্যার নজির বিশ্বে বিরল।"
তিনি এটিকে "দানবীয় শক্তির মুখোমুখি" হওয়ার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে বলেন, "ষোলো বছরের দীর্ঘ দুঃশাসনের পর এত বড় অভ্যুত্থান হলে নানা সংকট আসবেই। তবে আমরা ধীরে ধীরে এই ঝড় কাটিয়ে উঠব। এবারের জাতিসংঘ অধিবেশনে সবাই মিলে অংশগ্রহণ সেটাই প্রমাণ করছে।"
পোস্টের শেষে ফারুকী লেখেন, "আমাদের পূর্বপুরুষরা অসীম ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন। আজকের আবরার ফাহাদেরা সেই আবেগই বুকে নিয়ে দেশকে আগলে রাখবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে