ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জগন্নাথ হল পূজা উদযাপন কমিটির সভাপতি ও হল প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, আবাসিক শিক্ষক এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপাচার্য সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মানুষের আবেগের প্রতীক এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিষ্ঠান। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এ বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি বিনষ্টের নানা ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দুর্গোৎসব আয়োজনের জন্য উপাচার্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বলেন, “নিরাপদ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গেকাজকরতেহবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন