ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: সরকারি উদ্যোগে বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন আসছে। নতুন নিয়মে প্রবেশ পর্যায়ের শিক্ষক প্রার্থীদের এমসিকিউতে অন্তত ৮০ নম্বর পেতে হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে, মাদরাসা শিক্ষার্থী জন্য ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই পরীক্ষার মিলিত ফলাফলে প্রার্থীকে ৮০ নম্বর পেতে হবে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএর শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্ম সচিব) এরাদুল হক। পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য (যুগ্ম সচিব) মুহম্মদ নুরে আলম সিদ্দিকী প্রবন্ধের ওপর বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা