ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
খাগড়াছড়ির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে গত কয়েক দিনের উত্তেজনার পর বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল, তারা তাদের উদ্দেশ্যে সফল হয়নি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাহাড়ের পরিস্থিতি এখন শান্ত। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘কিছু ফ্যাসিস্ট গোষ্ঠী পূজা উদযাপন ব্যাহত করার জন্য এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছিল। তবে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।’
প্রসঙ্গত, টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরে প্রবেশ ও বের হওয়ার পথে কড়াকড়ি তল্লাশি চলছে। জুম্মা ছাত্র-জনতার ডাকা অবরোধ শিথিল থাকলেও এখনো অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ