ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দেশের সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, তাই ধর্মীয় উৎসবও সকলের জন্য সমানভাবে উপভোগযোগ্য।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে নেতৃবৃন্দের সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তিনি আরও বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সংবিধান অনুযায়ী সমান নাগরিক। সংখ্যালঘু ধারণা এই সত্যের সঙ্গে সাংঘর্ষিক। তাই আমাদের সবাইকে এটি মাথায় রাখতে হবে।”
শৈশবের স্মৃতিচারণ করে আমীর খসরু বলেন, “আমরা ছোট থাকাকালীন মহানগরে সীমিত মণ্ডপে যেতাম। আমার বাড়ি কাট্টলী থেকে কৈবল্যধামের মণ্ডপ আমাদের কাছের ছিল। আমরা সেখানে বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করতাম।”
তিনি বলেন, “আগামীর বাংলাদেশে আমরা সবাই সমানভাবে সাংবিধানিক অধিকার ভোগ করব। ধর্মীয় অনুষ্ঠানগুলো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পালন করব। অতীত ভুলত্রুটি নিয়ে নয়, ভবিষ্যৎ গঠনে মনোনিবেশ করতে হবে।”
দলের নীতি উল্লেখ করে তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটি কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং সংবিধান ও নীতি-নৈতিকতার অংশ।”
পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীদের পূজা আয়োজন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা কারো নাগরিক অধিকার হরণ করার অধিকার রাখি না। সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, কারো বেশি বা কম নয়।”
এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন, যেমন শুলক বহর ওয়ার্ডের ২ নম্বর গেইট আদর্শ পাড়া মুরাদপুর মন্দির, লালখান বাজার হাইওয়ে মোড় এবং ১৩ নম্বর ওয়ার্ড হাসপাতালের পাশে লোকসেড গেট পূজা মণ্ডপ।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে