ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ভারতের অন্যতম বৈশিষ্ট্য ভুয়া খবর: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা চলছে—এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার ভাষায়, দেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই’, বরং এসব অভিযোগ ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ছড়ানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও সংবাদমাধ্যমের সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে জিটিও।
অধ্যাপক ইউনূস অভিযোগ নাকচ করে বলেন, “বর্তমানে ভারতের অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ভুয়া খবর।” তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়টি বাস্তব নয়।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী ইউনূস। সে সময় মানুষ তাকে দায়িত্ব দেওয়ায় বিস্মিত হয়েছিলেন বলে জানান তিনি। তবে আন্দোলনকারীদের আত্মত্যাগ দেখে তিনি শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন।
সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও মত প্রকাশ করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়