ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন থেকে প্রতিটি স্মারক রৌপ্য মুদ্রা কিনতে গ্রাহকদের ১১,০০০ টাকা গুনতে হবে, যা আগে ছিল ৮,৫০০ টাকা। অর্থাৎ, প্রতিটি মুদ্রার দাম ২,৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন এই দাম সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে রৌপ্যের (রূপা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়ানো হয়েছে। বর্তমানে বাজারে মোট ১১ ধরনের স্মারক রৌপ্য (ফাইন সিলভার) মুদ্রা প্রচলিত আছে।
তবে, রৌপ্য মুদ্রার দাম বাড়ানো হলেও স্মারক স্বর্ণমুদ্রার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিটি বক্সসহ স্মারক স্বর্ণমুদ্রা আগের মতোই ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩,৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩,৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২,২২৮ টাকায় কেনা-বেচা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর