ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাবির মুজিব হল কুইজ ক্লাবের নেতৃত্বে আরিফ-জাহিদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্স’-এর ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ক্লাবরুমে আয়োজিত এক সভায় ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের জাহিদ খন্দকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ক্লাবের মডারেটর জনাব রেজাউল করিম সোহাগ এবং আবাসিক শিক্ষক ও মডারেটর জনাব ওয়াসিক সাজিদ খান। এছাড়া সাবেক সভাপতি রাহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসিফও উপস্থিত ছিলেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আরিফ বলেন, “আগামী এক বছরে আমাদের প্রধান লক্ষ্য হবে পুরো ক্যাম্পাসে ‘হাউস অব কুইজার্স’-কে সুপরিচিত একটি ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করা। শিক্ষার্থীদের মাঝে কুইজের প্রতি আগ্রহ জাগিয়ে তোলা এবং নতুন কুইজার তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।”
সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার বলেন, “প্রতিটি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করাই আমার অঙ্গীকার। জুলাই-উত্তর মুক্ত জ্ঞানচর্চার পরিবেশকে কাজে লাগিয়ে আমরা ক্লাবকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক করে তুলব।”
উল্লেখ্য, ‘হাউস অব কুইজার্স’ নিয়মিত কুইজ প্রতিযোগিতা, পাঠচক্র, সাপ্তাহিক সেশনসহ বহুমাত্রিক সৃজনশীল আয়োজন করে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত