ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ওমান প্রবাসীদের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু
নিজস্ব প্রতিবেদক: ওমানের আল সুবেখী ফুটবল মাঠ রূপ নিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। ব্যানার-ফেস্টুন আর দর্শকদের উচ্ছ্বাসে জমকালো পরিবেশে শুরু হয়েছে ‘প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। নকআউট পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের গড়া মোট ৮টি দল।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। প্রধান অতিথি ছিলেন গালফ এক্সচেঞ্জ (ওমান)-এর সিইও ইফতেখার উল হাসান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন সিআইপি। সভাপতিত্ব করেন মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মনির হোসেন ও নাজিম মোল্লা।
বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটি থেকেও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি, সাধারণ সম্পাদক এম. এন. আমিন, সহকারী সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ আনোয়ার হোসেন ও মো. আবদুর রহিম, ক্রীড়া সম্পাদক মো. সিরাজুল হক সিআইপি (খ), কল্যাণ সচিব মো. মহসিন সরকারসহ মো. হাজী নাজিম উদ্দিন, মো. মোহাম্মদ শাজাহান ও অজিত বরণ শীল।
উদ্বোধনী দিনে সাহামের এইচ.ডি.আর, মাস্কাটের হযরত শাহজালাল এফসি, বিদিয়ার ফিলিস্তিন-১১ এবং বিরমির সিলেট স্টিকার জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। খেলা ঘিরে মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যেখানে প্রবাসীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ