ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ সিরিজের আগেই দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা
স্পোর্টস ডেস্ক: আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার আগেই দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তারকা পেসার শামার জোসেফ চোটের কারণে আসন্ন ভারত সিরিজের পর বাংলাদেশ সফরেও খেলতে পারবেন কিনা, তা নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে।
বর্তমানে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। এই সিরিজ শেষে তারা ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, এরপরই আসবে বাংলাদেশ সফরে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশ সফরের আগে শামার জোসেফের চোটের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যদি তার অবস্থার উন্নতি হয় এবং খেলার মতো যথেষ্ট ফিট থাকেন, তবেই তাকে বাংলাদেশ সফরের দলে অন্তর্ভুক্ত করা হবে। তবে তাকে এই সফরে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
ক্যারিবিয়ানদের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম শামার জোসেফ। চোটের কারণে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের পর ওয়েস্ট ইন্ডিজ দল নিউজিল্যান্ডে যাবে, যেখানে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে। এই ব্যস্ত সূচির কারণে জোসেফের ফিটনেস ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অনুপস্থিতি নিঃসন্দেহে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য একটি বড় ধাক্কা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত