ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সৌদিতে গ্রেপ্তার ২১ হাজারের বেশি প্রবাসী
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে।
শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ)।
বিবৃতিতে জানানো হয়েছে, গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে সৌদির বিভিন্ন অঞ্চলে পরিচালিত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে মোট ২১,৬৩৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১২,৯৫৮ জনকে আবাসন আইন, ৪,৫৪০ জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪,১৪০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় ১,৩৯১ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময় সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৩১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন করায় ১৯ জন সৌদি নাগরিককেও আটক করা হয়েছে।
বর্তমানে দেশটিতে ৩২,১৪৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে ২৯,২৬৫ জন পুরুষ এবং ২,৮৮৪ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৫,৫৩৩ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া আরও ১,৬১০ জন প্রবাসীকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ১৩,৩৭৫ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
সৌদি আইন অনুযায়ী, অবৈধভাবে দেশে প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। মন্ত্রণালয় নিয়মিতভাবে এই বিষয়ে সতর্কবার্তা জারি করছে।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে, যাদের মধ্যে লাখ লাখ বিদেশি শ্রমিক রয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারী প্রবাসী ও অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তার সংক্রান্ত খবর প্রচার করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ