ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত কুবির
ডুয়া নিউজ : অবশেষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. মোহাম্মদ সোলাইমান জানান, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। গুচ্ছের বিভিন্ন সমস্যা পর্যালোচনা করে সিন্ডিকেটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জুলাইয়ের মধ্যেই নতুন বর্ষের ক্লাস শুরু করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরে আসার দাবিতে আন্দোলন করছিলেন কুবির শিক্ষার্থীরা। গুচ্ছ থেকে বের হয়ে আসার ঘোষণা না দিলে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস