ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাদের উদ্দেশে প্রকাশ্যে ‘ট্রাম্পের আদেশ অমান্য’ করার আহ্বান জানানোয় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্টের বক্তব্যকে ‘সহিংসতায় উস্কানি’ হিসেবে আখ্যা দিয়ে তার ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে তিনি এই বক্তব্য দেন।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট পেত্রো একটি ফিলিস্তিনপন্থি বিক্ষোভে যোগ দেন। সেখানে তিনি মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানবতার দিকে রাইফেল তাক করুন, ট্রাম্পের আদেশ অমান্য করুন।” তার এই বক্তব্যের ভিডিও তিনি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টেও শেয়ার করেন।
এরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, “নিউইয়র্ক সিটির একটি জনসমাগমে কলম্বিয়ার প্রেসিডেন্ট মার্কিন সেনাদের আদেশ অমান্য ও সহিংসতায় উস্কানি দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তার ভিসা বাতিল করা হবে।”
তবে কলম্বিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন সিদ্ধান্ত ঘোষণার আগেই প্রেসিডেন্ট পেত্রো নিজ দেশে ফেরার পথে বিমানে ছিলেন।
জাতিসংঘের অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন। অভিযোগ তোলেন, যুক্তরাষ্ট্র মাদকের বিরুদ্ধে অভিযানের নামে বোমা হামলা চালিয়ে তরুণদের হত্যা করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত