ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নব্বই দশকের নারীর লড়াই এবার অস্কারে
বিনোদন ডেস্ক: এবার বাংলাদেশি চলচ্চিত্রের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অস্কার পুরস্কারের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের জন্য দেশের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন অস্কার বাংলাদেশ কমিটি।
৯৮তম অস্কার অ্যাওয়ার্ডের জন্য চলচ্চিত্র জমা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। নির্ধারিত ১৬ সেপ্টেম্বরের মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে, যা ছিল- ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’।
নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি সত্য কাহিনির ভিত্তিতে তৈরি। ছবিতে দেখানো হয়েছে কিশোর বয়সে বিয়ে হয়ে যাওয়া এক নারী দীপার লড়াই, যিনি স্বামীর নির্যাতন থেকে মুক্তি পেয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করেন। দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।
এটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্যও লিখেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্যরা, আবেদনকৃত চলচ্চিত্রগুলোর প্রতিনিধি, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি