ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিজিটাল পরিচয়পত্র ছাড়া আর চাকরি পাবে না
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে যুক্তরাজ্য সরকার দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা করেছে।
শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় লেবার সরকার।
সরকার জানিয়েছে, ব্রিটিশ নাগরিক ও বৈধ বাসিন্দাদের ডিজিটাল পরিচয়পত্র মোবাইল ফোনেই সংরক্ষিত থাকবে। যদিও সাধারণ মানুষকে এটি সঙ্গে বহন করতে হবে না বা দেখাতে বাধ্যও করা হবে না। তবে কর্মীদের জন্য এ আইডি ব্যবহার বাধ্যতামূলক হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যে পরিচয়পত্র ব্যবস্থা বাতিল করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে জাতীয় পরিচয়পত্র চালু না করার নীতি অনুসরণ করা হলেও সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ ও জনতাবাদী চাপে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, বিনামূল্যের এই ডিজিটাল আইডিতে ব্যক্তির নাম, জন্মতারিখ, ছবি, জাতীয়তা ও বসবাসের তথ্য থাকবে। বিশেষ করে এটি কাজের অধিকারের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।
এছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ ব্যবস্থার মাধ্যমে অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থানকারীরা আর চাকরি পাবে না। কারণ, অবৈধ অভিবাসীদের অন্যতম প্রধান প্রলোভন হলো চাকরির সুযোগ, আর নতুন ডিজিটাল আইডি সেই সুযোগ বন্ধ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ