ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রাজনৈতিক উত্তাপ : ওয়াইসি বললেন,মোদির বোনকে দেশে পাঠান
আন্তর্জাতিক ডেস্ক : বিহারের নির্বাচনকে সামনে রেখে রাজনীতির তাপমাত্রা তীব্র হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করছে, বিহারে অনেক বাংলাদেশি অনুপ্রবেশ করছে এবং তারা ভোটের চিত্র পাল্টে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ করে বিরোধী দলগুলোর ওপর এই অভিযোগ দিচ্ছেন, বলছেন তারা বাংলাদেশিদের অনুপ্রবেশে সুযোগ করে দিচ্ছে।
এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি বক্তব্য দিয়েছেন, বিহারে কোনো বাংলাদেশি নেই। তিনি মোদিকে লক্ষ্য করে বলেন, “মোদিজি বলেন বিহারে বাংলাদেশি রয়েছে। কিন্তু বিহার এবং সীমাচল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে বাংলাদেশ থেকে আপনার বোন আছে, যিনি দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠান। আর নয় তাকে বিহারের সীমাচলে নিয়ে আসুন। আমরা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেব।”
ওয়াইসি আরও জানান, তার দল বিহারের সীমাচলে সর্বশেষ নির্বাচনে জয়লাভ করেছিল এবং এই সীমাচলে কোনো বাংলাদেশি নেই।
এ প্রসঙ্গে, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে বর্তমানে দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন।এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল নিউইয়র্কে এক বৈঠকে ভারত ও শেখ হাসিনার অবস্থান নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হাসিনা ভারতে থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে।
ডুয়া/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)