ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
“এনসিপি-গণ অধিকারকে একসাথে চায় জনগণ”
নিজস্ব প্রতিবেদক: জনমত ও রাজপথের আন্দোলনে শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণ অধিকার পরিষদ একসঙ্গে কাজ করছে। এই দুই দলকে জনগণ একসাথে দেখতে চায়, এবং ইতিমধ্যেই তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এই দলগুলোকে নিষিদ্ধ করা উচিত এবং তাদের বিচার করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আইনগত বাধা না থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সাহস দেখাতে পারেনি। এটি তাদের ব্যর্থতা, এবং তারা এতটুকু সাহসও দেখাতে পারছে না।”
সারজিস আলম অভিযোগ করেন, “অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের সঙ্গে সরকারের সফরের সময় নিরাপত্তা না দেওয়ায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এটি দেশের বিভিন্ন এলাকায় প্রতিফলিত হচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলম এবং অন্যান্য নেতা-কর্মী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ